বাংলাদেশে লেনোভো ৩৬০ ইভল্ভ উন্মোচন

২৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩  

থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই মডেল নিয়ে বাংলঅদেশে লেনোভো ৩৬০ ইভলভ উন্মোচন করেছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। সোমবার বিকেলে হোটেল ইন্টার কন্টিনেন্টালে ল্যাপটপগুলো উন্মোচন করা হয় বলে মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি।

এতে জানানো হয়েছে, গ্লোবাল ব্রান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপরদিকে লেনোভোর পক্ষে উপস্থিত ছিলেন হাসান রিয়াজ ( চ্যানেল ম্যানেজার, কনজ্যুমার ল্যাপটপ, লেনোভো ইন্ডিয়া ) এবং সুমন রয় (রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার, লেনোভো ইন্ডিয়া)।

অনুষ্ঠানে সদ্য অবমুক্ত ল্যাপটপগুলোর সঙ্গে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়াও এসময় লেনেভোর ব্যবসায় অংশীদারদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। বছর জুড়ে সেরা পারফরমেন্সের জন্য লেনেভো বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড পেয়েছে স্টারটেক লিমিটেড এবং বর্ষসেরা রিটেইলার অব দ্য ইয়ার হয়েছে রায়ান্স, বেস্ট ভ্যালুড পর্টনার টেকল্যান্ড, বেস্ট ইমার্জিং পার্টনার ফোর স্টার। এছাড়াও আরো ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।